Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “যুবদের জাগরন, বাংলাদেশের উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করে। এর অংশ হিসাবে সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, যুব কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, খাদ্য কর্মকর্তা মোহাজের হোসেন, কালিগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু প্রমুখ। আলোচনা সভা শেষে আয় বর্ধক প্রকল্পের আওতায় উপজেলার ২০জন যুবক-যুব মহিলাদের মাঝে ৯লাখ ৯৬হাজার টাকার ঋণের চেক বিতরন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.