Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাণীশংকৈল সীমান্তে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল: 
ঠাকুরগাঁও জেলার ধর্মগড় চিকনী পাড়া গ্রামে ৪৩৭ বোতল ফেন্সিডিলসহ নুরুজ্জামান (১৬) ও স্বপন (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বিজিবি সুত্রে জানা যায়, চিকনী চাকমাপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে নুরুজ্জামান ও মুজাহিদাবাদ কলোনী গ্রামের মৃত দুলাল’র ছেলে স্বপন ভোর সাড়ে ৩ টার সময় ৪৩৭ বোতল ফেন্সিডিল নিয়ে নুরুজ্জামানের বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ধর্মগড় বিওপি কোম্পানী কোমান্ডার ফুরকান ও মলানী কোম্পানী কমান্ডার আলী হোসেন ও হাবিলদার জাকিরের নেতৃত্বে ১০ জনের যৌথ অভিযানে তাদের আটক করে।
ঠাকুরগাও-৩০ বিজিবির অফস অফিসার তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঠাকুরগাও-৩০ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল তুষার বিন ইউসুফ জানান, এক সপ্তাহের ব্যবধানে ৬টি সীমান্তে ৬০২ বোতল ফেন্সিডিল, ১১ বোতল মদ ও ১টি মোটরসাইকেল আটক করা হয়েছে যা অতিতের রেকর্ড অতিক্রম করেছে।

Leave A Reply

Your email address will not be published.