Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাংবাদিক শফিক রেহমান রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার

shafikur rehmanনিজস্ব প্রতিবেদক: ২০১৫ সালে পল্টন থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এর আগে সাংবাদিক শফিক রেহমানকে বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করেন তার স্ত্রী তালেয়া রহমান।
শনিবার সকাল ৮টার দিকে তাঁকে ইস্কাটনের নিজ বাসা থেকে তুলে নেয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তখন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার মারুফ হোসেন সর্দার বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে জানাচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.