Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাসায়নিকমুক্ত খাদ্যের দাবিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

রাবি প্রতিনিধি:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাসায়নিকমুক্ত খাদ্যের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। ফার্মেসী বিভাগ ও ফার্মা-বি ক্লাবের যৌথ উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১০টায় কাজলা ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, ফার্মেসি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে প্রাকৃতিক খাবারের পরিবর্তে প্লাস্টিক ও টিনবদ্ধ খাবার খেতে ভোক্তারা বাধ্য হচ্ছেন। তাছাড়া বিভিন্ন প্রাকৃতিক খাবারেও ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। চলতি মৌসুমে আম, লিচু, কলাসহ বিভিন্ন রসালো ফলে ফরমালিন, কার্বাইডসহ বিভিন্ন হরমোন জাতীয় ওষুধ ও কীটনাশকের ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষের ক্যান্সার, অগ্ন্যাশয়, কিডনির বিভিন্ন রোগসহ স্বাস্থ্যঝুঁকি ক্রমাগত বেড়েই চলেছে।
বক্তারা রাসায়নিকমুক্ত খাদ্যের জন্য সরকারের পাশাপাশি জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর তারিক সাইফুল ইসলাম, প্রক্টর মো. আকরাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

Leave A Reply

Your email address will not be published.