Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় যুবতীর আত্মহত্যা

ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মীরাকান্দা গ্রামে শনিবার সকালে গলায় ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে রতœা আক্তার (২৫) নামের এক যুবতী আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
জানা যায় , মীরাকান্দা গ্রামের রানা মিয়ার স্ত্রী রতœা আক্তার। কিছুদিন যাবৎ রতœা মানসিক সমস্যায় ভুগছিল। ঘটনার দিন শনিবার সকাল ৮টার দিকে রানা কাজে বের হয়। তখন ঘরে রতœা ও তার ১ বছরের মেয়ে। এই ফাঁকে রতœা তাদের বসত ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। মেয়ের অনেকক্ষণ যাবৎ কান্নার শব্দ শুনে পাশের ঘর থেকে লোকজন এসে দেখে রতœা আড়ার সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে। এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশ নিচে নামায়। এলাকাবাসীর দাবির মুখে পুলিশ লাশ তার স্বামীর নিকট হস্তান্তর করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানা পুলিশের এস আই মো. নাছির বলেন, এলাকাবাসীর স¦াক্ষীর ভিত্তিতে ও তাদের দাবির মুখে লাশ দাফন করার জন্য তার স্বামীর নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.