Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রায়গঞ্জে চান্দাইকোনা বাজার বণিক সমবায় সমিতির সদস্য সিরাজুল হকের মৃত্যুতে শোক সভা

রায়গঞ্জ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
রায়গঞ্জে চান্দাইকোনা বাজার আদর্শ বণিক সমবায় সমিতি লিমিটেডের সদস্য সিরাজুল হকের মৃত্যুতে শোকর‌্যালি ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় সমিতির কার্যালয়ে আব্দুল হালিম খান দুলালের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব, সমিতির সহ-সভাপতি কেএম জাকির হোসেন দুলাল, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হায়দার আব্বাসী, রায়গঞ্জ উপজেলা বণিক সমিতির সভাপতি ফারুক আহমেদ শিখন, বনিক সমিতির পরিচালক আব্দুল হান্নান শেখ, মুরারী চন্দ্র মহন্ত, সদস্য মোজাহারুল ইসলাম, আবুল কালাম, জাহাঙ্গীর আলম, সিরাজুল হকের ছেলে রাশিদুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সেক্রেটারি ফেরদৌস সরকার শামিম।
অনুদান হিসাবে মৃত সদস্যের স্ত্রীর হাতে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.