Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রায়পুরে আন্তঃস্কুল-মাদ্রাসা ফুটবল টুনামের্ন্টের উদ্বোধন

lax..p.1রায়পুরে ফতুল্লা গ্রুপ আন্তঃ স্কুল-মাদ্রাসা ফুটবল টুনামের্ন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন,  জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী প্রমুখ।

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ফতুল্লা গ্রুপ আন্তঃ স্কুল-মাদ্রাসা ফুটবল টুনামের্ন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে রায়পুর ক্লাবের উদ্যোগে মার্চ্চেন্টস একাডেমী মাঠে এ টুনামের্ন্টের উদ্বোধন করে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ জিল্লুর রহমান চৌধুরী। উপজেলার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা এ টুনামের্ন্টে অংশ নেয়।
রায়পুর ক্লাবের সমন্বয়ক মারুফ বিন জাকারিয়ার সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, পৌরসভার মেয়র ইসমাইল খোকন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, থানার ওসি লোকমান হোসেন, পৌর আওয়ামী লীগের আহবায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক তানভির হায়দার চৌধুরী রিংকু প্রমূখ।
উদ্বোধনী খেলায় চরপাতা মজিবুল হক একাডেমীকে এক গোলে হারিয়ে মার্চ্চেন্টস একাডেমী বিজয়ী হয়।

Leave A Reply

Your email address will not be published.