Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রিয়ালের হারে হতাশার অভিষেক বেনিতেজের

স্পোর্টস ডেস্ক : হার দিয়েই রিয়াল অধ্যায়ের সূচনা হলো গ্যালাকটিকো কোচ রাফায়েল বেনিতেজের। শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে পেনাল্টিতে ইতালিয়ান ক্লাব এএস রোমার কাছে ৭-৬ গোলে হারে গেছে রিয়াল মাদ্রিদ।

গত মৌসুমে রিয়ালকে কোনো শিরোপা জেতাতে না পারায় কোচ কার্লো আনচেলোত্তিকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হয় বেনিতেজকে। তবে হতাশার মধ্যে দিয়েই অভিষেক হলো সাবেক লিভারপুল ও নেপোলির কোচের।

এদিন পূর্ণ শক্তির দলই মাঠে নামিয়েছিলেন বেনিতেজ। ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, সার্জিও রামোস, লুকা মডরিচ, রাফায়েল ভারানে ও মার্সেলো সবাই ছিলেন দলে। এছাড়াও বহুল আলোচিত নওরেজিয়ান তরুণ তুর্কি মার্টিন ওডিগাডের অভিষেক হয় এ ম্যাচে।

প্রতিপক্ষ রোমাও কোনো রকম ছাড় দিতে রাজি ছিলো না। তাই তারা প্রথম একাদশেই রেখেছিলো ফ্রান্সেসকো টট্টি, ড্যানিয়েল ডি রোসি, গারভিনহো, রুডি গার্সিয়া ও অ্যাশলে কোলের মতো তারকাদের।

নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটও গোলশূন্য থাকায় ফলাফল নির্ধারণ হয় পেনাল্টিতে। প্রথম থেকে টানা ছয়টি শটেই গোল করে উভয় দল।

সপ্তম শটে রিয়ালের লুকাস ভাসকুয়েসের শট আটকে দেন রোমা গোলকিপার মরগান ডি সানটিস। আর সাবেক বার্সা মিডফিল্ডার সেইডু কেইটা শেষ শটে গোল করলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় বেনিতেজ আর তার দলকে।

Leave A Reply

Your email address will not be published.