Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রৌমারীতে আগুনে পুড়ে যাওয়া বাড়ীর মালিককে ঢেউটিন,নগদ টাকা ও কম্বল প্রদান

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে আগুনে পুড়ে যাওয়া বাড়ীর মালিককে ঢেউটিন,নগদ টাকা ও কম্বল প্রদান করেছেন উপজেলা প্রশাসন। উপজেলার বন্দবেড় ইউনিয়নের পালেরচর গ্রামের আশাফুল ইসলামকে সোমবার রাত ৮টার সময় ২বান্ডাল ঢেউটিন,নগদ ৫হাজার টাকা ও ৫টি কম্বল প্রদান করেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা নির্বাহী অফিসার ফাউজুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন বন্দবেড় ইউপি সদস্য আজিজুল হক, সেলিম রেজা, রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমূখ। উল্লেখ্য ১১ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টার সময় থাকার ঘরে আগুন লেগে শিশু আলামিন (২) মৃত্যু হয় এবং তার মা শাহিদা খাতুন আগুনে দগ্ধ হয়ে গুরুত্বর আহত।

Leave A Reply

Your email address will not be published.