Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রৌমারীতে নদী ভাঙ্গন রোধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। বৃহস্প্রতিবার বিকাল ৪টার সময় রৌমারী উপজেলার বলদমারা খেয়াঘাট এলাকায় থেকে বিক্ষোভ মিছিল বের উপজেলার বিভিন্ন সকড় প্রর্দক্ষিণ শেষে করে বাইটকামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
এতে অংশ নেয় রাজনৈতিক, কৃষক,শ্রমিক, ব্যবসায়ী,শিক্ষক, রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ প্রায় ২হাজার লোক অংশ নেয়। সমাবেশ অংশ নেওয়া বক্তারা ঘুঘুমারী নৌকাঘাট হতে ফলুয়ার চর নৌকাঘাট পর্যন্ত নদের পুর্বপাড় বামতীরের ৫কিলোমিটার এলাকার ভাঙ্গনরোধে দ্রæত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই প্রতিরোধের ব্যবস্থা নেওয়া না হলে ভাঙ্গনের মুখে চরশৌলমারী, বন্দবেড়, যাদুরচর ইউনিয়নের কয়েক হাজার বসতবাড়ী ও আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের মুখে ১৯৭১ইং সালের মহান মুক্তিযুদ্ধের মুক্তঞ্চল হিসেবে পরিচিত রৌমারী উপজেলাকে রক্ষার্থে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ সদস্য মো: জাকির হোসেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, রৌমারী নদী ভাঙন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল কাদের বীরমুক্তিযোদ্ধা, সাধারণ সম্পাদক আবু হানিফ মাস্টার, রৌমারী বণিক সমিতির সহ-সভাপতি আবু তোহা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্প্দাক সাইফুল ইসলাম, শিক্ষক মো: আবুল হোসেন,প্রভাষক রেজাউল করীম,প্রভাষক ফজলুল কমির, রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাাদক মো: আমির হোসেন প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.