Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রৌমারীতে সাংবাদিকের ওপর হামলা, মারপিট

রৌমারীতে সাংবাদিকের ওপর হামলা, মারপিটরৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

কুড়িগ্রামের রৌমারীতে এসএম সাদিক হোসেন নামের এক সাংবাদিকের ওপর হামলা ও মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সাংবাদিককে বেদম মারপিট করে মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। পরে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলার দক্ষিন টাপুরচর এলএইচ দাখিল মাদ্রাসা মাঠে পরিত্যক্ত ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে বিনা কারনে এলাকার কতিপয় সন্ত্রাসী ওই ঘটনা ঘটায়। গতকাল বৃহষ্পতিবার বিকাল ৩টার দিকের ঘটনা এটি।

সাংবাদিকের ওপর ওই হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের মধ্যে বাচ্চু মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রৌমারী থানার ওসি সোহরাব হোসেন জানান, অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। ওই ঘটনায় রৌমারী ও রাজীবপুর উপজেলার সাংবাদিক সমাজ বিক্ষুদ্ধ হয়ে উঠছে।

আহত সাংবাদিক এসএম সাদিক হোসেন দৈনিক যুগান্তর পত্রিকার রৌমারী প্রতিনিধি। তিনি অভিযোগ করে বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় ব্যালট পেপার উদ্ধারের খবর পেয়ে আমি সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে উপস্থিত। এসময় মানুষক জিজ্ঞাসাবাদ করা মাত্রই কোনো কারন ছাড়াই বাবলু হোসেন, সেকান্দার আলী, আনিচুর রহমান, বাচ্চু মিয়া, তোতা মিয়া, বাসেদ মিয়া, রফিকুল ইসলাম, আবু হাফিজ ও শফিকুল ইসলাম আমার ওপর হামলা করে। আমার মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয় মানুষজন এসে আমাকে উদ্ধার করে। ডান হাতের একটা আঙ্গুল ভেঙ্গে গেছে।’ উল্লেখ্য যে, গত ৫ আগস্ট রৌমারী উপজেলার বন্দবেড়, দাঁতভাঙ্গা ও চরশৌলমারী ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টাপুরচর এলএইচ দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে পরিত্যক্ত অবস্থায় ৪০০ ব্যালট পেপার উদ্ধার হয়।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রৌমারী প্রেসক্লাবের সকল সদস্যরা জরুরী এক বৈঠকে বসে। প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিকাল ৫টার দিকে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম সুজা, সাংবাদিক কুদ্দুস বিশ্বাস, মতিয়ার রহমান চিশতী, আমির হোসেন প্রমুখ। সাংবাদিকরা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। একই দিনে রাজীবপুর প্রেসক্লাবেও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.