Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেরোবিতে আসছে “শিরোনামহীন” ব্যান্ড দল

untitledমাহফুজুল ইসলাম বকুল, বেরোবি: দর্শক মাতাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আসছে বাংলাদেশের জনপ্রিয় ক্ল্যাসিক ও ফোঁক ব্যান্ড দল শিরোনামহীন । আগামী ২৭ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের র‌্যাগ ডে উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা সঙ্গীত পরিবেশন করবেন।
আয়োজক কমিটির সদস্য আল কিবরিয়া হিটলার জানান, ঐদিন বিশ্ববিদ্যালয়ের ১ নং পুলিশ ফাড়ি মাঠে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও থাকছে ব্যান্ড দল সিবিও, বাপ্পিসহ আরো অনেকের পরিবেশনা যাতে মুল আকর্ষন হিসেবে থাকছে শিরোনামহীন ব্যান্ড দল।
আয়োজক কমিটি আরও জানান, র‌্যাগ ডে উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজনের ১ম দিন সোমবার ফেস্টিভ র‌্যালী, কালার ফেস্ট ও ফ্লাসমব অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দুই দিনব্যাপি আয়োজনের সহযোগিতায় রয়েছে মোবাইল প্রস্তুতকারী কোম্পানি অপ্পো এবং প্রাণ-আরএফএল গ্রুপ।

Leave A Reply

Your email address will not be published.