Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষীপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরে ব্যটারি চালিত অটোরিকসা আটক করে পুলিশের নাম ভাঙ্গিয়ে চালকদের কাছ থেকে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
রোববার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা বাজারে এ অবরোধ কর্মসূচী পালন করে। এসময় ঘন্টাব্যাপী ল²ীপুর-রামগতি সড়কে বিক্ষুব্ধরা চালক-শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দু’দিকে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কামাল হোসেন, আমান উল্যাহ, আজাদ ও সমুনসহ কয়েকজন ভুক্তভোগী শ্রমিক অভিযোগ বলেন, ট্রাফিক পুলিশ ও কিছু দালাল যখন-তখন অটোরিকশা আটক করে চালকদের কাছ থেকে ২ হাজার থেকে ৩ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। কোন শ্রমিক টাকা দিতে না দিতে পারলে তাদের ঘন্টার পর ঘন্টা হয়রানি করে। অন্যথায় তাদের গাড়ী পুলিশ লাইন কিংবা অন্য কোথাও আটক করে রাখে।
এরআগে শনিবার (২২ জুলাই) ভবানীগঞ্জ বাজার থেকে ট্রাফিক পুলিশ ও স্থানীয় একাধিক দালাল ৮টি অটোরিকশা আটক করে পুলিশ বক্সে নিয়ে যায়। পরে দাবীকৃত টাকা পেয়ে অটোরিক্সা গুলো ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ করেন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. সেলিম ক্যামেরার সামনে কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে মুঠেফোনে এই কর্মকর্তা টাকা নেয়ার বিষয় অস্বীকার করে দালালদের উপর দায় চাপান।

Leave A Reply

Your email address will not be published.