Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৬

লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরে ইকনো ও শতাব্দি নামের যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শতাব্দী পরিবহণের চালক নিহত ও ৬ জন আহত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর রাতে সদর উপজেলার চরচামিতা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আহত হলেন, ইকনো সার্ভিসের চালক ফারুক হোসেন (৪৫), যাত্রী মামুনুর রশীদ (৩২) সুমন হোসেন (৩৫), শাহজাহান (৪৫), সোহেল হোসেন (২৮) ও ফরিদা বেগম (৩৫)। তবে নিহত চালকের নাম পরিচয় জানা যায় নি।
জানা যায়, খুলনা থেকে চট্টগ্রাম গামী শতাব্দী পরিবহণের হেড লাইট না থাকাই ও ঘন কুয়াশার কারণে লক্ষীপুরগামী ইকনো বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় দুই বাসের চালকসহ বেশ কয়েকজন আহত হয়। পরে আহত অবস্থায় যাত্রী ও চালকদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শতাব্দী পরিবহণের চালককে মৃত ঘোষণা করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস দুটি চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.