Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষীপুরে বহিরাগতদের পিটুনিতে স্কুলছাত্র আহত

লক্ষীপুর প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে ল²ীপুরে ইকবাল হোসেন হৃদয় (১৬) নামের এক ছাত্রকে বিদ্যালয়ের সামনে পিটিয়ে আহত করেছে বহিরাগত বখাটেরা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে ল²ীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। হৃদয় ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ইলেকটিক্যাল ট্রেডের ছাত্র ও শহরের মাস্টার কলোনী এলাকার আবুল বাশারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রকিসহ কয়েকজন বখাটে কলেজের সামনে হৃদয়ের ওপর হামলা চালায়। এসময় তাকে বেদম পেটিয়ে আহত করা হয়। এলোপাতাড়ি মারধর করায় তার মাথায় জখম হয়। লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে বিদ্যালয়ের ছাত্ররা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
আহত স্কুলছাত্র হৃদয় বলেন, বহিরাগত বখাটে রকি তার সহযোগীদের নিয়ে কোন কারণ ছাড়াই আমাকে একা পেয়ে বেদম মারধর করে।
লক্ষীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.