Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে লাঞ্ছিত করার দায়ে বখাটে যুবক আটক

Lakshmipur  Picলক্ষ্মীপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধর করায় রুবেল নামে এক যুবককে আটক করে পুলিশ।

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রী শিল্পি আক্তারকে (১৪) প্রকাশ্যে লাঞ্ছিতের অভিযোগে মো. রুবেল (২৫) নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার চর মনসা গ্রামে সিরাজ মিয়া মসজিদ এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
শিল্পি চরভূতা গ্রামের মৃত নুর মোহাম্মদের মেয়ে ও চর মনসা ইসমাইল মেমোরিয়াল দাখিল মাদ্রসার অষ্টম শ্রেণির ছাত্রী। আটক রুবেল চরমনসা গ্রামের মৃত নুরুল আলমের ছেলে।
মাদ্রাসা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে চরমনসা গ্রামের ইউসুফের বখাটে ছেলে তারেক হোসেন (২৩) ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। প্রেমের প্রস্তাবে অস্বীকার করলে তারেক ও তার বন্ধু রুবেল সোমবার দুপুরে মাদ্রাসায় বিরতির সময় ওই ছাত্রী বাড়িতে খাবারের জন্য যায়। পথিমধ্যে বখাটে দুই যুবক তার পথ আটকিয়ে স্থানীয় সিরাজ মিয়া মসজিদ এলাকায় প্রকাশ্যে মারধর করে। এ ঘটনায় স্থানীয়রা এগিয়ে আসতে দেখে বখাটে তারেক পালিয়ে যায়। জনতার হাতে ধরা পড়ে তার বন্ধু রুবেল। বখাটেদের বিচারের দাবিতে মিছিল করে বিক্ষুব্ধ জনতা। পরে সংবাদ পেয়ে পুলিশ রুবেলকে আটক করে সদর থানায় নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এরশাদ বলেন, ছাত্রী লাঞ্ছিতের ঘটনা রুবেল নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.