লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল এর উপর আলোচনা সভা
লক্ষ্মীপুর প্রতিনিধি:
‘আপনার শিশুকে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন ’এ’ ক্যাপসুল এর উপর সাংবাদিকদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ও বিএম এর সভাপতি ডা. আশফাকুর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভুঁইয়া। এসময় বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডার মো. জাকির হোসেন ও জেলা তথ্য কর্মকর্তা আব্দুল আল মামুন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসছে ২৫ই এপ্রিল শনিবার দিনব্যাপী শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরো বলেন ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ’এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুকে বছরে ২বার ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।