Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি:
২০ দলীয় ঐক্যজোট ডাকা হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমা হামলা, সন্ত্রাস এবং সাধারণ মানুষ খুনের প্রতিবাদে মানববন্ধর করেছে লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ীরা।
গত কাল রবিবার দুপুর ১২টা থেকে ১২.১৫ মিনিট পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে লক্ষ্মীপুর শহরের সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মনববন্ধনে ব্যবসায়ীরা বলেন, যেভাবে আজ দেশের সাধারণ মানুষ পেট্রোলবোমার আঘাতে জীবন্ত পুড়ে ক্ষত-বিক্ষত হয়ে অকালে জীবন হারাচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শিশুরাও মুক্তি পায় না যাদের হাত থেকে-তাদের রাজনীতি করার কোনও অধিকার নেই। টানা অবরোধ ও দফায় দফায় হরতালের কারণে আমাদের ব্যবসায় লোকসান হচ্ছে। এমন পরিস্থিতি থেকে আমরা মুক্তি চাই ।

Leave A Reply

Your email address will not be published.