Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে সাঁড়াশি অভিযানে ১২ ঘন্টায় আটক ৩৩

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে জেলার বিভিন্ন স্থানে থেকে ৩৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১২ টা থেকে শনিবার দুপুর ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম বলেন, জেলার রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ ও সদর থানাসহ ৬টি থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৩ জন আসামীদের আটক করা হয়েছে। আটককৃদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলার রয়েছে। দুপুরে আটকৃদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এরআগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৬জন আটক করা হয়। তারাও বিভিন্ন মামলার গ্রেফতারী ও সাজাপ্রাপ্ত আসামী।

Leave A Reply

Your email address will not be published.