Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের জেল

Lakshmipur Pic -01.08.2016

লক্ষ্মীপুর প্রতিনিধি: জেলার রায়পুর নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ফেরদৌস হাসান নাহিন (২৩) নামে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (০১ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম এ রায় দেন। এর আগে স্থানীয়রা আটক করে ওই যুবককে পুলিশে দেয়।
ওই ছাত্রী রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনিতে পড়ে। আর নাহিন রায়পুর পৌর শহরের দেনায়েতপুর এলাকার গোলাম আলী ভূঁইয়ার ছেলে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আলম বলেন, শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে উক্ত্যক্ত করে আসছে। রোববার রাতে নাহিন ওই ছাত্রীর বাড়িতে গিয়েও উক্ত্যক্ত করে। এসময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। বিকালে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.