Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে হরতাল সমর্থনে মিছিল-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ, আটক ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে হরতাল সমর্থনে মিছিল করেছে জামায়াত-শিবির। এসময় গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটায় মিছিলকারীরা। তাদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে এমরান, মামুন এবং পিয়াস নামে তিন শিবিরকর্মীকে আটক করা হয়। গত কাল রবিবার সকাল সোয়া ৮টার দিকে জেলা সদরের লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল ৮টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিয়ার রাস্তার মাথা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে তারা দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং একটি লেগুনা গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে গিয়ে মিছিলকারীদের লাঠিচার্জ এবং ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
এদিকে, শনিবার রাতে সদর উপজেলার দাসেরহাট এবং রায়পুর উপজেলার রাখালিয়া এলাকা থেকে দুই শিবিরকর্মীকে আটক করে পুলিশ।
জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়া জানান, মিছিল থেকে নাশকতা করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ সময় তিন শিবিরকর্মীকে আটক করা হয়েছে। সদরের দাসের হাট এবং রায়পুরের রাখালিয়ায় অভিযান চালিয়ে আরও দুই জনকে আটক করার কথাও নিশ্চিত করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.