Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুর সরকারী টেকনিক্যাল কলেজের দুই ঘন্টা অবরুদ্ধ অধ্যক্ষ; ভবনে তালা

333রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিনকে দুই ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে সাধারন শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে ক্ষুদ্ব শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন শ্লোগনা দিয়ে মুল পটকে তালা ঝুলিয়ে দেয়। এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষের পদ ত্যাগের দাবী তোলেন।
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন থেকে কলেজ অধ্যক্ষ ছাত্র ছাত্রীদের সাথে অশালীন আচারন করে এবং ক্যাম্পাসে পরিস্কার পরিছন্নতা বজায় রাখতে ব্যার্থ হয়। আমরা এর প্রতিবাদ করতে গেলে অধ্যক্ষ আমাদের প্রতি ক্ষীপ্ত হয়ে বাবা মার নাম তুলে গাল মন্ধ করে ।
এক পর্যায়ে আমরা প্রতিবাদ করতে গেলে তিনি আমাদের কলেজ থেকে বের করে দেওয়ার হুমকী দেয়। তাই আমরা সাধারন ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখি। পরে ইলেকট্রিক বিভাগের প্রধান সেকান্দার হাওলাদার ও পিস কালচার বিভাগের প্রধান আবুল কালাম আজাদ আমাদেরকে শান্তনা দেয়। ভবিষ্যতে অধ্যক্ষ আমাদের সাথে এরুপ আচরন করবেননা আশ্বস্ত করেন ওই দুই শিক্ষক। এ বিষয়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কোন শিক্ষক মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.