Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লতা মুঙ্গেশকরকে টপকে একনম্বরে আশা ভোসলে!

বিনোদন ডেস্ক:
বলিউড ভাগ হয়ে গিয়েছে দুঁদে সুরকারে, তৈরি হয়েছে লতা-আশা দুই শিবির। তবে এতদিন পর্যন্ত দুই বোনের মধ্যে কে দক্ষ গায়িকা, আঙুল দিয়ে কেউ দেখাতে পারিনি। কিন্তু এবার ভারতের সেরা প্লেব্যাক শিল্পী হিসেবে সামনে এসেছে আশা ভোঁসলে! লতার জায়গা দু’নম্বরে! ব্রিটেনের একটি সংবাদপত্র হালফিলে এই তথ্যই জানাল। তাদের মতে, বলিউডে আশাই ‘গ্রেটেস্ট’! খবরটা পেয়ে বেশ অবাকই হলেন আশা। আলতো করে ছুঁড়ে দিয়েছেন ছোট্ট একটা প্রশ্ন- গান আর কুস্তি এক হয়ে যাচ্ছে না কি? নইলে গানের জগতে হুটহাট সেরার শিরোপার বিচার হয় কী করে! ভার্সেটাইল কুইন আরও বলেন, ‘আমার মতে এই সেরা তকমাটায় একমাত্র অধিকার ছিল বক্সার মহম্মদ আলির! যাই হোক, ‘ইস্টার্ন আই’ এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত দিন ধরে আমায় সহ্য করে যাওয়ার জন্য!’ তবে এ ব্যাপারে সংবাদপত্রটির সম্পাদক আসজাদ নাজির কথায়, ‘এক নম্বর জায়গাটা নিঃসন্দেহে আশারই প্রাপ্য! ওঁর মতো ভার্সেটাইল গায়িকা আবার হয় না কি?’ ‘ইস্টার্ন আই’ অবশ্য এই তালিকা তৈরি করেছে গানের সংখ্যা, সম্মান, আন্তর্জাতিক স্বীকৃতি এবং জনপ্রিয়তার নিরিখে। সেই বিচারে লতা মুঙ্গেশকর যেমন রয়েছেন দু’ নম্বরে, তেমনই তিন এবং চার নম্বর জায়গায় স্থান পেয়েছেন যথাক্রমে মহম্মদ রফি আর কিশোর কুমার। পাঁচ নম্বরে রয়েছেন মুকেশ। গীতা দত্ত রয়েছেন দশে! আর তাঁকে পেরিয়ে সাত নম্বর জায়গাটা দখল করেছেন শ্রেয়া ঘোষাল!

Leave A Reply

Your email address will not be published.