Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লতিফ সিদ্দিকীর আসন শূন্য ঘোষণা

Latif

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পদত্যাগপত্র গ্রহণ করে টাঙ্গাইল-৪ আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সন্ধ্যার বিরতির পর এ ঘোষণা দেন তিনি। স্পিকার বলেন, গত মঙ্গলবার আব্দুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদে সশরীরে এসে যে পদত্যাগপত্রটি দিয়েছেন তা গ্রহণ করা হল।

দেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করা হল। এর আগে পবিত্র হজ্জ ও তাবলীগ নিয়ে বিতর্কিত মন্তব্য করে মন্ত্রিত্ব হারান আব্দুল লতিফ সিদ্দিকী।

বাংলাদেশেরপত্র/ এডি/আর

Leave A Reply

Your email address will not be published.