Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে কোকোর ১ম মৃত্যু বার্ষিকী পালিত

বাবলু মিয়া, লালমনিরহাট: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রবিবার লালমনিরহাটে জেলা বিএনপি’র কার্যালয়ে আরাফাত রহমান কোকো’র ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথি হাফিজুর রহমান বাবলা, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, এ. কে. এম মমিনুল হক, সাধারণ সম্পাদক, সদর উপজেলা ও উপজেলা চেয়ারম্যান, লালমনিরহাট সদর, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আ: হালিম, পৌর যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম জুলহাস, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাকু, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহি উদ্দিন আহম্মেদ লিমন, সেকেন্দার আলী প্রমুখ। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল ও শোক সভা।

Leave A Reply

Your email address will not be published.