Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে জাতীয় শোক দিবস পালিত

লালমনিরহাট প্রতিনিধি ॥ লালমনিরহাট জেলায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ন, প্রামাণ্য চিত্র প্রদশর্ন, আলোচনা সভা, মিলাদ দোয়া ও মাহফিল, কবিতা পাঠ, চিত্রাংকন প্রতিযোগীতা, রক্তদান কর্মসূচীর মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০ তম শাহাদত বাষির্কী ও জাতির শোক দিবস পালিত হয়। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন ও কীর্তির উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলাল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান,অতিথি ছিলেন, জেলা ও দায়রা জজ মিয়া মুহাম্মদ আলী আকবার আজিজী, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট. মতিয়ার রহমান, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ইসলামিক ফাইন্ডেশন, রেলওয়ে বিভাগ, শ্রমিক সংগঠন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পৃথক কর্মসূচি পালন করে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.