Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল

লালমনিরহাট প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা ও হত্যার উদ্দেশ্যে লালমনিরহাট জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ২১শে এপ্রিল, মঙ্গলবার জেলা বিএনপি’র জেলা কার্যালয় থেকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলার নেতৃত্বে বিকাল ৫ ঘটিকার সময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা বিএনপি কার্যালয় গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, হাফিজুর রহমান বাবলা, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড: ফজলুল হক সরকার, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর বিএনপির সাধারণ এ. কে. এম মমিনুল হক, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক. আ: হালিম, জেলা ছাত্রদল সভাপতি মহি উদ্দিন লিমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজু পাটোয়ারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জি.এস বাবু, পৌর যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম জুলহাস, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রব্বানী সোহেল, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলী শিপু প্রমুখ। এসময় বক্তারা বলেন, অনতিলম্বে খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা ও হত্যাকারীদের গ্রেফতার এবং শাস্তির বাদী জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.