Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক পদে জয়ী হলেন এ্যাড. মতিয়ার রহমান

লালমনিরহাট প্রতিনিধি: ২৮ ডিসেম্বর লালমনিরহাটে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারী ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ্যাড. মতিয়ার রহমান (কাপ পিরিচ) ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী নজরুজ হক ভোলা পাটোয়ারী (মটর সাইকেল) ১৫৫, ও হাবিবুর রহমান হাবিব (আনারস) ৮৯ ভোট পেয়েছেন।
৫ উপজেলা ২টি পৌরসভাসহ ৪৫ টি ইউনিয়ন মোট ভোটার সংখ্যা ৬২৬ জন ভোটারের মধ্যে ৬২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২ জন ভোটার অনুপস্থিত ছিলেন ও ১ টি ভোট বাতিল হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত লালমনিরহাটে শান্তিপূর্ণ ভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আবুল ফায়েজ মোঃ আলাউদ্দিন খান জানিয়েছেন, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়ায় ভোট গ্রহন ও ফলাফল সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.