Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাট হাতীবান্ধায় ধর্ষন ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Hatibandha-Manobbondhon-News-Picture

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ঠ্যাংঝাড়া এলাকায় শিশু রিনা আক্তার (১৩) ধর্ষনের পর হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ।

বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিশু ফোরাম।  এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা শিশু ফোরামের সভাপতি মিজানুর রহমান হৃদয়, সম্পাদক সাহিদ আফ্রিদি, বড়খাতা শিশু ফোরামের সভাপতি আরিফা আক্তার প্রমুখ।

প্রসঙ্গত, রিনা আক্তার (১৩) নামের এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার(৯মে) সকাল সাড়ে ১১টার দিকে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত রিনা আক্তার সানিয়াজান ইউনিয়নের মোস্তাজীরপাড়া এলাকার জলিলুর রহমান মোস্তাজীরের পালিত মেয়ে।

এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেননি।

Leave A Reply

Your email address will not be published.