Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লিবিয়ার বেনগাজিতে লড়াইয়ে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার বেনগাজিতে সরকারি সেনাদের সঙ্গে ইসলামপন্থী যোদ্ধাদের লড়াইয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় শহরটিতে গত তিনদিনে এই নিহতের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার বেনগাজির হাসপাতাল সূত্রগুলোর বরাত দিয়ে রয়টার্স জানায় এসব লড়াইয়ে আরও ৮০ জন আহত হয়েছেন। এই তিনদিনের লড়াইয়ে বেনগাজির সশস্ত্র বাসিন্দাদের সমর্থনে সেনা ইউনিটগুলো শহরটির বেশ কিছু এলাকা পুনর্দখল করতে সক্ষম হয়।

এই এলাকাগুলো গত বছর ইসলামপন্থী মজলিশ আল শুরার যোদ্ধারা দখল করে নিয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত শুরার যোদ্ধারা বেনগাজির বন্দর এলাকাসহ বেশ কয়েকটি এলাকার দখল ধরে রেখেছিল।

গত তিনদিন ধরে বেনাগাজির লিথি এলাকায় সেনাদের সঙ্গে যোদ্ধাদের তীব্র লড়াই হয়েছে। এখানে এলাকার প্রধান সড়কগুলোতে অবরোধ বসিয়ে সেনাদলের উপর হামলা চালিয়েছে কট্টর ইসলামপন্থী যোদ্ধারা।

২০১১ সালে লিবিয়ার ক্ষমতা থেকে মুয়াম্মাম গাদ্দাফিকে উচ্ছেদ ও তাকে হত্যার পরবর্তী সময় থেকে দেশটিতে বিশৃঙ্খলা বিরাজ করছে। একেক বাহিনী দেশটির একেকটি অংশ নিয়ন্ত্রণ করে শাসন করেছে।

Leave A Reply

Your email address will not be published.