Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শবেবরাতে মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করেছেন রাষ্ট্রপতি

rp

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শবেবরাতের পবিত্র রজনীতে সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানিয়েছেন।
তিনি বলেন, ‘সৌভাগ্যমণ্ডিত পবিত্র শবে বরাতের পূর্ণ ফজিলত আমাদের উপর বর্ষিত হোক। মহান আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন।’
রাষ্ট্রপতি পবিত্র শবেবরাত উপলক্ষে আজ দেয়া এক বাণীতে মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করেন। ‘‘মহিমান্বিত রজনী পবিত্র শবেবরাত উপলক্ষে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান।
বাণীতে আবদুল হামিদ বলেন, ‘মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বার্তা নিয়ে পবিত্র শবেবরাত আমাদের মাঝে সমাগত। এই পবিত্র রজনী মানব জাতিকে আল্লাহ তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমালাভের অপার সুযোগ এনে দেয়। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়।’
বাণীতে মহান আল্লাহর দরবারে ‘পবিত্র শবেবরাত সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন রাষ্ট্রপতি। বিডিপি/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.