Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইউপি নির্বাচনের পূর্বে ভাঙ্গায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর।

1452186922ফরিদপুর ব্যুরো প্রধান , খালেদুর রহমান। ঃ ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামে শনিবার রাত ৯ টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী লাবলু ফকিরের কর্মী সালাম ব্যাপারীর ছেলে মোঃ সাহেদ (৩৫)কে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্বক ভাবে আহত করেছে আওয়ামলীগ মনোনিত প্রার্থী শাজাহান খানের লোকেরা ।
এ ব্যাপারে সাহেদ জানান শনিবার রাত ৯ টার দিকে সে সৌদিআরব থেকে ফিরে নিজ বাড়িতে ডুকছিল। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লাবলু ফকিরের সাথে দেখা হলে তাকেও বাড়ি নিয়ে যাচ্ছিল। সাহেদের সাথে লাবলু ফকিরকে দেখে শাজাহান খানের কর্মী মির বাহাদুর (৪২), কশাই মিলন(৩৫) সহ আরো ৫/৬ জন চাপাতি, ছুরি ও লাঠি নিয়ে সাহেদকে এলোপাথারী মারতে থাকে। এ তে সাহেদ মারাত্বক ভাবে আহত হয়। অবস্থা দেখে লোকজন জড় হলে মিলনরা সড়ে যায়। আহত সাহেদকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় লাবলু ফকির বলেন আমি এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের শাস্তি দাবী করছি।এ ঘটনার ব্যাপারে শাজাহান খানের সাথে মোবা ঃ ০১৭৩২১৮১২৬৩ নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

Leave A Reply

Your email address will not be published.