Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শহীদ বুদ্ধিজীবি দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

download

তপন কুমার রায়,বেরোবি:
আগামীকাল (রবিবার) শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে শহীদদের স্মরন ও শ্রদ্ধা নিবেদনকরতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশকিছু কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রংপুরের দমদমা ব্রীজ সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে সংরক্ষতি বধ্যভূমিতে পূষ্পার্ঘ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। এরপরে একাডেমিক ভবন-৩ এ অর্থাৎ বিবিএ ভবনের সেমিনার রুমে শহীদদের স্বরনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসা অনুষদের ডিন ড. মো. মতিউর রহমান। কর্মসূচির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯ টায় দমদমার বধ্যভূমিতে পূষ্পা
র্ঘ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। সেখান থেকে ফিরে এসে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচি গুলোতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কামনা করেন।
এদিকে উপাচার্যের অপসারনের এক দফা এক দাবিতে আন্দোলনরত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন মঞ্চে শহীদ বুদ্ধিজীবি দিবস পালনে বেশ কিছু কর্মসূচি গ্রহন করেছে বলে জানান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মন।

Leave A Reply

Your email address will not be published.