Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শান্তি’র কথা বলেও তোপের মুখে সালমান

অদ্ভুতই বলতে হবে, যুদ্ধের বিরুদ্ধে কথা বলে বিতর্কে জড়িয়ে পড়লেন নায়ক সালমান খান। এর আগে ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার ডাক দেওয়া হয়েছিল, তখনও তার বিরোধিতা করেছিলেন সালমান। সেখানেও তোপের মুখে পড়েন তিনি।

গতকাল নতুন ছবি টিউবলাইটের প্রচারে গিয়ে সল্লুভাই বলেন, ‘যারা যুদ্ধের জন্য নির্দেশ দেয়, সবার আগে তাদের লড়াইয়ের ময়দানে নামিয়ে দেওয়া উচিত। হাত-পা কাঁপতে শুরু করবে, এক দিনেই সব যুদ্ধ শেষ হয়ে যাবে। নিজেরাই আলোচনা চাইবে।’

‘টিউবলাইট’র প্রেক্ষাপট ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধ। ফলে স্বাভাবিক ভাবে ওই ছবির প্রচারে যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। সে সূত্রে ভারত ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মতামত জানতে চাওয়া হয়।

সালমান বলেন, তিনি আরও বলেন, ‘যুদ্ধে খালি একটি দেশের ক্ষতি হয় না। সীমান্তের দু’দিকের মানুষই সমান ক্ষতিগ্রস্ত হন।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমানের ভাই সোহেল খান। ভাইয়ের এ বক্তব্যকে সমর্থন করেন তিনি।

ছেলের মন্তব্যের পক্ষে দাঁড়িয়েছেন সালমানের বাবা সেলিম খানও। তবে আগের মতো এবারও সালমানের এই বক্তব্যে উল্টো ব্যাখ্যা নিয়ে চটেছেন ভারতীয় রাজনৈতিক নেতারা।

শিবসেনা সাংসদ আরবিন্দ সবন্ত বলেন, ‘উনি (সালমান) যে ভাবে বলেছেন, তা আপত্তিজনক। শান্তি সবাই চায়। উনি বারবার লক্ষ্মণরেখা পেরোন কেন?’ এনসিপি-র মুখপাত্র নবাব মালিকও মনে করেন, এগুলো সালমানের প্রচার কৌশল মাত্র। তবে কংগ্রেসের মুখপাত্র সঞ্জয় ঝা বলেছেন, ‘শান্তির পক্ষে সালমানের বক্তব্য সংবেদনশীল ও পরিণত।’

Leave A Reply

Your email address will not be published.