Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শার্শার লক্ষণপুর ইউপি চেয়ারম্যান বহিষ্কার

ইউনিয়ন পরিষদ

বেনাপোল প্রতিনিধি : সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।সোমবার সন্ধ্যায় বহিষ্কারাদেশের চিঠি ইউনিয়ন পরিষদে এসে পৌঁছায়।

লক্ষণপুর ইউনিয়ন পরিষদের সচিব আনিসুজ্জামান জানান,লোকাল গভর্নমেন্ট সাফট প্রজক্টের ১১ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দ থেকে চেয়ারম্যান কামাল হোসেন বিভিন্নভাবে ৬ লাখ ৩১ হাজার টাকা আত্মসাত করেন। এ অভিযোগে সংশিষ্ট কর্তৃপক্ষপ্রাথমিকতদন্তে অর্থ আত্মসাতের সত্যতা পাওয়া যায়। ফলে শাস্তি সুরুপ নির্দেশ দেওয়া হয়েছে ।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত বলেন,তবে এরইমধ্যে চেয়ারম্যান কামাল হোসেন আত্মসাতকৃত ৬ লাখ ৩১ হাজার টাকার মধ্যে ৩ লাখ ৮২ হাজার টাকা ফেরত দিয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.