Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভূমিদস্যু ও চাঁদাবাজদের হামলার বিরুদ্ধে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

SAMSUNG

চট্টগ্রাম প্রেসক্লাবে মঙ্গলবার সকাল ১১ টায় কুখ্যাত সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ জামাইল্যার নেতৃত্ত্বে নিরীহ এলাকাবাসীর উপর বর্বরচিত হামলার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃস্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন পূর্ব ষোল শহর, খাজা রোড, খালাশী পুকুর পাড় সংলগ্ন আমান আলাী লেইন এর বাসিন্দারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ গিয়াস উদ্দিন, মোঃ রফিক, আবুবক্কর, এটিএম সেলিম, বাবুল হক, মোঃ কায়সার আহম্মদ, জাফর আহম্মদ, মোঃ এরশাদ, মোঃ দুলু মিয়া, মোঃ সোহেল রানা, পারভেজ, আব্দুল আজিজ। গত ১২ আগস্ট আনুমানিক পৌনে ১১ টায় সন্ত্রাসী মোঃ জামাল উদ্দিন প্রকাশ জামাইল্যা তার দলবল নিয়ে নিরীহ মানুষের উপর অতর্কিত হামলা চালায়। হামলার কারন জামাল বাহিনীর খাজা রোড থেকে শুরু করে বহদ্দারহাট পর্যন্ত জমি দখল চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেন। এসব কাজের প্রতিবাদী হয়ে এলাকাবাসী বাধা দিলে তাদের উপর হামলা করা হয়। তারা আরো বলেন সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা নং ২৪/২৬৮, তারিখ : ১৪/০৮/২০১৫ইং, তারা এখন গ্রেপ্তারী এড়াতে বিভিন্ন অপকৌশল এর আস্রয় নিচ্ছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার না করায় এলাকার মানুষ ভয় ভিতী নিয়ে বসবাস করছে। তারা  আরো বলেন, আমরা প্রয়োজনে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবো। কোন ভাবে এই সন্ত্রাসীকে ছাড় দেওয়া যাবে না।

Leave A Reply

Your email address will not be published.