Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শাহজালালে ১ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কেজি স্বর্ণসহ ওমর ফারুক নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। শনিবার দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়।  শুল্ক কর্তৃপক্ষের কর্তব্যরত উপ-কমিশনার (ডিসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৮ ফ্লাইটে বিমানবন্দরে অবতরণের পর গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন ফারুক। এসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আটক করে লাগেজে তল্লাশি চালানো হয়।

রুহুল আমিন জানান, তল্লাশি চালিয়ে লাগেজের ভেতর থেকে ৯৩২ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার জব্দ করা হয়। একইসঙ্গে তাকে আটক করা হয়। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.