Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শিবগঞ্জ উপজেলার ফতেপুর ও মাসুদপুর সীমান্তে ২ বাংলাদেশীর মরদেহ উদ্ধার

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর ও মাসুদপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশীর মরদের উদ্ধার করা হয়েছে। তারা হলেন মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের গুলাপের ছেলে মোহাম্মদ শরিফ (২৫) ও তারাপুর ঠুঠাপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মোহাম্মদ হাকিম (৩৮)।
ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) সদস্যরা ওই দুই বাংলাদেশীকে পিটিয়ে মেরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বিজিবির ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক।
বজলুল হক জানান, বুধবার বিকালের দিকে ফতেপুর সীমান্তের হাকিমের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসে বিজিবি। হাকিমের বাড়ি তারাপুর ঠুটাপাড়া।
অন্যদিকে মাসুদপুর সীমান্ত থেকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান শরীফ। তার বাড়ি খরিয়াল গ্রামে।
শরিফ ও হাকিম—দুজনই চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে বিজিবি সূত্র। বিএসএফ সদস্যরা তাদের হত্যা ও নির্যাতনের পর বাংলাদেশ অংশে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি বিএসএফকে অবহিত করা হয়েছে এবং বৃহস্পতিবার এ নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, বুধবার সন্ধায় চাঁপাইনবাবগঞ্জের বিজিবি মহাপরিচালক ‘সীমান্তে হত্যাবন্ধে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই এই হতাহতের খরব পাওয়া যায়।

Leave A Reply

Your email address will not be published.