Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শিশুদের ওপর সহিংসতায় ইউনিসেফের নিন্দা

ইউনিসেফবাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। শিশু অধিকার বিষয়ক জাতিসংঘের এ সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেইগবেডার বলেন, এটা শিশু অধিকারের গুরুত্বর লঙ্ঘন। এসব ঘটনাগুলো পুরো দেশকে নাড়া দিয়েছে। তিনি বলেন, ইউনিসেফ বিশ্বাস করে দোষীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকার তাদের ক্ষমতার সবটুকু প্রয়োগ করবে এবং শিশুদের বিরুদ্ধে এমন সহিংসতা বন্ধে সহায়তা করবে। এসব ঘটনাকে সামনে আনতে গণমাধ্যমের প্রচেষ্টার প্রশংসা করেন মি. এডওয়ার্ড। তিনি বলেন, শিশুদের বিরুদ্ধে এমন অপরাধের ঘটনা তুলে ধরার জন্য বাংলাদেশে গণমাধ্যম যে দায়িত্বশীল ভূমিকা পালন করছে ইউনিসেফ তা উল্লেখ করতে চায়।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.