Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শীতলক্ষ্যায় নদীতে অর্ধশত যাত্রী নিয়ে ট্রলার ডুবি-নিখোঁজ ১০

download (2)

নিজস্ব প্রতিনিধি:  গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে কার্গোর ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এখন পর্যন্ত ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছে।  রোববার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়,  বিকেল ৪টার দিকে শীতলক্ষ্যা নদীর  নরসিংদীর পলাশঘাট থেকে গাজীপুরের কালীগঞ্জ ঘাটে যাওয়ার পথে প্রাণের অর্ধশতাধিক শ্রমিকবোঝাই ওই ট্রলারটিকে অসাবধানতাবশত একটি সিমেন্টবোঝাই কার্গো ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে গেলেও প্রায় সব যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় বলে দাবি করেছে জেলা প্রশাসন।

ডুবে যাওয়া ট্রলারটিতে প্রায় সবাই স্থানীয় প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিক ছিল। শ্রমিকদের দাবি তাদের সঙ্গে ট্রলারটিতে থাকা অন্তত ১০ শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন।

ইঞ্জিনচালিত ট্রলারটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন কাজ করছে। সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার কাজে অংশ নিয়েছে ঢাকা থেকে আসা ডুবুরি দল। তবে এখনো কোনো মৃতদেহ বা আহত কোনো শ্রমিক উদ্ধার হয়নি।

Leave A Reply

Your email address will not be published.