Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শেখ হাসিনা’র ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংপুর জেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালি

প্রেস বিজ্ঞপ্তি: ঐতিহাসিক ১৭’মে বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ম শেখ হাসিনা’র ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংপুর জেলা ছাত্রলীগ বিশাল আনন্দ র‌্যালি ও সমাবেশ করে। সকাল সাড়ে ১১টায় রংপুর জেলা ছাত্রলীগ কার্যালয় (বাটার গলি, জাহাজ কোম্পানী মোড়) থেকে আনন্দ র‌্যালি বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব-এ সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলা ছাত্র লীগের সভাপতি মো: মেহেদী হাসান সিদ্দিকী রনি ও সঞ্চালনা করেন রংপুর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার যুুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক কামরুজ্জামান শাহীন, রংপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শামীম সরদার, সহ সভাপতি শাহীনুর ইসলাম গাজী, শরিফুল ইসলাম, রোকনুজ্জামান সাগর, মোত্তালিব হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা পারভেজ জিয়ন, সাজেদুর রহমান সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন আতিক, নুর হোসেন নুর, প্রচার সম্পাদক মোক্তার এলাহী মুরাদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানীম আহসান চপল, সমাজসেবা সম্পাদক মাহবুল আলম রতন, স্বাস্থ্য সম্পাদক ইয়াসিন আরাফাত শুভ, সাংস্কৃতিক সম্পাদক অভিনাশ কুমার, উপ দপ্তর হাসানুল কবীর, উপ প্রচার সম্পাদক নাহিদ হাসান, পাঠাগার সম্পাদক হাসিবুল ইসলাম শিমন, সদস্য তানজিমুল আলম টিপু, নাঈম ইসলাম, রোহান মাহমুদ, রাব্বি, রতন, হুমায়ুন, আজিজ, শোভন সরকার প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন তারাগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কাউনিয়া উপজেলা ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারাগঞ্জ সরকারি কলেজ, হারাগাছ সরকারি কলেজ, পীরগাছা ডিগ্রী কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা ও উপজেলা ছাত্র লীগের নেতৃবৃন্দ। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.