Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শেরপুরে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

পৌর সংবাদদাতা, শেরপুর:
এপ্রিল মাসের ৪র্থ শনিবার ২৫শে এপ্রিল, ২০১৫ শেরপুরে ভেটেরিনারি দিবস উদযাপিত হয়। এতে অংশগ্রহণ করেন পল্লী প্রাণিচিকিৎসক কল্যাণ সমিতিসহ শেরপুরের ভেটেরিনারি পেশাজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। দিনব্যাপী দিবসের তাৎপর্য উপলক্ষ্যে আলোচনা সভা এবং ভেটেরিনারিয়ান চিকিৎসার বিচিত্র অভিজ্ঞতা নিয়ে মত বিনিময় এবং স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।
শেরপুর পল্লী প্রাণিচিকিৎসক কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মো. শাহীনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি থাকেন বিশিষ্ট ভেটেনারিয়ান ঝিনাইগাতী প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রেজুয়ানুল হক ভূঁইয়া। এতে আরও বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সদস্য মাকসুদুর রহমান মাসুম, আনোয়ার হোসেন রাজন, মারফত, মাসুদ, প্রদীপ বাবু, আব্বাছ, শামীম, জবর আলী, আবু সাঈদ, রফিক, চাঁন মিয়া, জাহাঙ্গীরসহ সকল নেতৃবৃন্দ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠানে সহায়তার দায়িত্বে ছিলেন বেস্ট এনিমেল ফিড প্রডাক্টস কুমিল্লা, বাংলাদেশ।

Leave A Reply

Your email address will not be published.