Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠান্ডায় তাইওয়ানে ৬০ জনের মৃত্যু

taiwan

আন্তর্জাতিক ডেস্ক: শীতের প্রকোপ ও শৈত্য প্রবাহে পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র তাইওয়ানে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই বয়স্ক বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে দেশটির ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিস জানায়, গত দু’দিন ধরে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এদের মধ্যে শীতের প্রকোপে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি।

রাজধানী তাইপেসহ নিউ-তাইপে, পিংটাং শহরে শীতের প্রকোপ বেশি। এসব স্থানে বয়স্ক নাগরিকদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির সাধারণ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। তবে জানুয়ারি মাসে তা ১৪ থেকে ১৯ ডিগ্রিতে ওঠা নামা করে।

Leave A Reply

Your email address will not be published.