Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপায় অর্নিদিষ্টকালের পরিবহন ধর্মঘট

Jhenaidah Bus strike Photo 20-08-2015 (2)

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : সড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবীতে ঝিনাইদহের শৈলকুপায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে। ঝিনাইদহ-শৈলকুপা-হাটফাজিলপুর সড়কে বাস ও মাহেন্দ্র চলাচলকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে এ ধর্মঘট আহবান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শৈলকুপা উপজেলায় সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে শৈলকুপা উপজেলায় বন্ধ রয়েছে সব ধরনের বাস চলাচল। আর এতে চরম দুর্ভোগে পরেছে সাধারণ যাত্রীরা। জেলা শহরসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষের ভোগান্তী চরমে পৌঁচেছে। এর পরেও যদি ঝিনাইদহ-শৈলকুপা-হাটফাজিলপুর সড়ক থেকে অবৈধ মাহেন্দ্র, জেএসএ, থ্রি-হুইলারসহ অবৈধ যান চালাচল বন্ধ করা না হয় তবে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলে বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবীর ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাইদুল ইসলাম সাইদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবী করা হয়েছে, অত্রাঞ্চলের সড়ক মহাসড়কে নিয়ন্ত্রণহীন ভাবে অবৈধ যানবাহন চলাচল করছে। উচ্চ আদালত ও সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকার পরও বে-আইনী ভাবে বিভিন্ন রুটে দাপটের সাথে চলাচল করছে। ফলে বাস-মিনি বাস মালিক ও শ্রমিকরা নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.