Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শৈলকুপায় ডাকাতিকালে ৪ ডাকাত আটক

shailkupa dakat arrest photo 04-05-16মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়ীয়া গ্রাম থেকে ডাকাতি করে পালানোর সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-শৈলকুপা উপজেলারতামিনগর গ্রামের কুবাদ আলীর ছেলে সুমন আলী (১৭), রয়েড়া গ্রামের আতিয়ার মলি­কের নাহিদ মলি­ক (১৮), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে শুভ আহম্মেদ (১৮) ও নুরাল শেখের ছেলে সুমন হোসেন (১৪)।
আটককৃত সুমন আলী, শুভ আহম্মেদ শৈলকুপা সিটি কলেজের একাদশ শ্রেণীরছাত্র, নাহিদ মলি­ক বিএলকে কারিগরি মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ও সুমন রয়েড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল ইসলাম জানান, বুধবার ভোররাতে খড়িবাড়ীয়া গ্রামের নিমাই’র বাড়ীতে ৭/৮ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। সেসময় তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
ডাকাতির খবর পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিয়ে ডাকাতদলকে ধাওয়া করে।
এসময় পুলিশ ও এলাকাবাসী ৪ ডাকাতকে লুট করা ৬৩ হাজার ৮শত টাকা ও ৩টি স্বর্ণের কানের দুলসহ আটক করে।
আটকৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

Leave A Reply

Your email address will not be published.