Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপায় সংখ্যালুগুর উপর সন্ত্রাসী হামলা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ধলা (৩০) নামে এক সংখ্যালুগু সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে। আহত ধলা লক্ষিপুর গ্রামের দিনেশ সাহার ছেলে।
এলাকাবাসী জানায়, সোমবার রাত ৯টার দিকে ধলা লক্ষিপুর বাজারে বসে ছিলো। এসময় অতর্কিতভাবে তামিনগর গ্রামের আমদ আলীর ছেলে সন্ত্রাসী উজ্জল লোকজন নিয়ে ধলার উপর হামলা চালিয়ে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, সংখ্যালঘু হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave A Reply

Your email address will not be published.