Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শোলাকিয়া হামলায় যুক্ত থাকার অভিযোগে গোবিন্দগঞ্জে মাদ্রাসা শিক্ষক আটক

আটক9_113690

গাইবান্ধা প্রতিনিধি: কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহর থেকে আনোয়ার হোসেন (৪৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের অধিনায়ক মো. কায়ছার আলী তার সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের জন্য গোবিন্দগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
উলে¬খ্য, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন গোবিন্দগঞ্জের খলসী ইবতেদায়ী মাদ্রাসার সুপার। শোলাকিয়ায় হামলার ঘটনায় টাঙ্গাইলে আটককৃত দিনাজপুর জেলার ঘোড়াঘাটের শফিকুল ইসলামকে রিমান্ডে নিলে সে জানায়, হামলার পূর্বে গোবিন্দগঞ্জের আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। র‌্যাব সুত্র থেকে আরও জানা গেছে, শোলাকিয়ায় জঙ্গি হামলাকারি শফিকুলকে গাইবান্ধায় এনে গ্রেফতারকৃত ওই মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেনের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। ধারণা করা হচ্ছে এ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বরেন্দ্র এলাকায় জঙ্গিদের প্রশিক্ষণসহ তাদের অবস্থান সম্পর্কে ব্যাপক তথ্য উদ্ধার করা সম্ভব হবে।

Leave A Reply

Your email address will not be published.