Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শ্রীনগরে স্বেচ্ছাসেবকলীগের জঙ্গিবিরোধী সমাবেশ

sreenagar munshigonjআরিফুল ইসলাম শ্যামল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: সারাদেশে জঙ্গিদের অব্যহত হামলা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে সমাবেশ করেছে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। শনিবার বেলা ১২ টায় ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের উপজেলার ছনবারি চৌরাস্তায় শ্রীনগর ফিলিং স্টেশন চত্তরে এ সমাবেশের অয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনামুল হক শিকদার লালুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মোল্লা আবু কাউসার বলেন, খালেদা জিয়া জামাত শিবিরকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে তিলে তিলে হত্যা করছে। তাদের মদদে জঙ্গিরা মাথাচারা দিয়ে উঠছে দেশকে অস্থিতিশিল করার লক্ষ্যে তারা একের পর এক সন্ত্রাসী হামলা ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। পরিশেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিনির্মূলের অহবান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি গোলাম সারোয়ার মামুন,কেন্দ্রিয় সহ সভাপতি নজরুল ইসলাম মহসিন কেন্দ্রীয় মহিলা নেত্রী এডভোকেট সালমা হাই টুনি, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আল মাহমুদ বাবু,শ্রীনগর উপজেলা আ্ওয়ামীলীগের সাধরন সম্পাদক তোফাজ্জল হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন,উপজেলা স্বেচ্চাসেবক লীগের সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু প্রমুখ। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

Leave A Reply

Your email address will not be published.