Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শ্রীপুরে ময়লার স্তুপ থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে পৌরসভার ময়লা ফেলতে গিয়ে ময়লার স্তুপে পরে থাকতে দেখা যায় একটি নবজাতকের মৃতদেহ। মঙ্গলবার সকালে শ্রীপুর বাজারের গরুরহাট এলাকায় ময়লার স্তূপে পলিথিনে মোড়ানো ব্যাগে নবজাতকটিক দেখতে পায় পরিচ্ছন্ন কর্মী আজিজুল। খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে।

স্থানীয়রা জানায় আজ সকাল ৮টার সময় পৌরসভার ময়লা ফেলতে যায় পরিছন্নতা কর্মী আজিজুল। ময়লার স্তূপের পাশে কয়েকটি কুকুর প্লাস্টিকের উপর কামড়াতে দেখে সামনে এগিয়ে গেলে প্লাস্টিকে মোড়ানো নবজাতকের মৃতদেহ দেখতে পায়। বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃত নবজাত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে প্রকৃত ঘটনাসম্পর্কে।

Leave A Reply

Your email address will not be published.