Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সানায় বিমান হামলায় নিহত ২১

আর্ন্তজাতিক ডেস্ক :  ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সোমবার সকালে কমপক্ষে ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় মানবিক চুক্তির দুদিনের মাথায় এ হামলা চালানো হলো।

স্থানীয় এক বাসিন্দা জানান, তিনটি ক্ষেপনাস্ত্র প্রতিবেশিদের লক্ষ্য করে ছোঁড়া হয়েছে, ১৫টি বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ২১ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে।

গত ২৬ মার্চ থেকে হুতি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর অনুগত সেনাদের ওপর বোমা হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। মূলত হুতিদের ইয়েমেনের দক্ষিণাঞ্চল ও কেন্দ্রীয় এলাকা থেকে উচ্ছেদ করে নির্বাসিত মনসুর হাদীকে ক্ষমতায় বসাতেই এ হামলা চালাচ্ছে সৌদি।

সৌদি আরবের প্রধান শত্রু দেশ বলে বিবেচিত ইরানের সহায়তায় গত বছর হুতিরা ইয়েমেনের উত্তর দিক থেকে অগ্রসর হতে শুরু করে। সেপ্টেম্বরে তারা রাজধানী সানা দখল করে ও হাদী সরকারকে উচ্ছেদ করে। চলতি বছরের শুরুর দিকে তারা দেশটির দক্ষিণ দিকে এগুতে শুরু করে। এরপরই হুতিদের ওপর বিমান হামলা চালাতে শুরু করে সৌদি জোট। সংঘর্ষ ও হামলায় এ পর্যন্ত তিন হাজারের বেশি লোক নিহত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.